বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের রাসিক প্রশাসকের অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি ৩১ অক্টোবর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩১ অক্টোবর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের রাসিক প্রশাসকের অভিনন্দন

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। শনিবার এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


অভিনন্দন বার্তায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ সাফল্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতার সম্মিলিত ফল। এ অর্জন তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।


তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, যোগ্যতা, সৃজনশীলতা ও দেশপ্রেমের সমন্বয়ে গড়ে উঠবে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।


অভিনন্দন বার্তায় রাসিক প্রশাসক মহোদয় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় সাফল্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তরোত্তর উন্নতি কামনা করেন। একই সঙ্গে যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।