ফুলবাড়ীতে যুব দিবসে বৃক্ষরোপণ ও মশক নিধনে ‘আমরা করব জয়’
জাতীয় যুব দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি পালন করেছে আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থা। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং সংগঠনটির সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সিন্ধু চরন বর্মন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান সুমন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি পলাশ কুমার দাস বাপ্পী, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক কংকনা রায়, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মর্তূজান নাহার মিতু, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অরুন কুমার গোস্বামী ও কম্পিউটার অপারেটর রেজাউল ইসলাম প্রমুখ।
কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সদস্যরা উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন। পাশাপাশি মশক নিধন কার্যক্রমও পরিচালনা করা হয়।