শনিবার, আগস্ট ২২, ২০২৬

উল্লাপাড়ায় গবাদিপশুর ভেক্সিনেশন ক্যাম্প অনুষ্ঠিত

WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ১২:৫৭ অপরাহ্ন
WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ১২:৫৭ অপরাহ্ন
উল্লাপাড়ায় গবাদিপশুর ভেক্সিনেশন ক্যাম্প অনুষ্ঠিত
উল্লাপাড়ায় গবাদিপশুর ভেক্সিনেশন ক্যাম্প অনুষ্ঠিত


জালাল উদ্দিন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি:


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট(পিপিডি)সংস্থার কৃষি ইউনিট প্রাণিসম্পদ খাতের আওতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ/২০২৫ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে প্রাণিসম্পদ সপ্তাহে পিপিডির আয়োজনে উপজেলার চর সাতবাড়ীয়া গ্রামে ভেক্সিনেশন ক্যাম্প গত মঙ্গলবার(২ডিসেম্বর)অনুষ্ঠিত হয়। ভেক্সিনেশন প্রোগ্রামে গরু,ছাগল,হাঁস, মুরগি বিভিন্ন ধরনের রোগের টিকা ও ঔষধ বিতরণ করা হয়।

ভেক্সিনেশন ক্যাম্পে টিকা প্রদান করেন পিপিডি সংস্থার কৃষি ইউনিট এর সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো.ফয়সাল আহম্মেদ।প্রোগ্রামটি আর্থিকভাবে সহায়তা করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন উল্ল¬াপাড়া প্রাণিসম্পদ দপ্তর।