পত্নীতলায় নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ):
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁর পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে উদযাপিত হয়েছে।
জানা যায়, ১৯৯৩ সালের ১লা ডিসেম্বর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। আজ এটি সফলভাবে ৩২ বছর পার করে ৩৩ বছরে পদার্পণ করলো।
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নজিপুর বাসস্ট্যান্ডে নিসচা কমিটির শাখা কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- নিসচা’র পত্নীতলা উপজেলা শাখার সংবাদ সংগ্রহ ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক যোদ্ধা রবিউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আতাউর রহমান, মনোয়ারুল হক, রুহুল আমীন, আবু জাফর, নিসচা উপজেলা কমিটির সদস্য প্রসেনজিৎ হালদার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চনের শারীরিক সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
এসময় নিসচা’র পত্নীতলা উপজেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।