শনিবার, আগস্ট ২২, ২০২৬

শিবগঞ্জে পুকুর পাহারাদারেক চোখ উপড়ে হত্যা

WP Import ৩০ নভেম্বর ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন
WP Import ৩০ নভেম্বর ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন
শিবগঞ্জে পুকুর পাহারাদারেক চোখ উপড়ে হত্যা
শিবগঞ্জে পুকুর পাহারাদারেক চোখ উপড়ে হত্যা


শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:


শিবগঞ্জে তুজাম্মেল হক তোজু (৬৫) নামে এক পুকুর পাহারাদারকে চোখ উপড়ে ফেলের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তুজাম্মেল হক তোজু হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত জুনাব আলির ছেলে।

ঘটনাটি ঘটেছে এ্কই ইউনিয়নের মুসলিম গ্রামের পাশে নুন্যা পুকুর পাড়ে। নিহতের ছেলে নফিউল্লাহ (২৫) ঘটনাটি নিশ্চিত করে জানান, তার পিতা মুসলিমপুর গ্রামের পাশে বেলাল উদ্দিনের নুইন্যা পুকুর পাহারা দিত। গত রাতে কে কারা আমার পিতার চোখ উপড়ে ফেলে হত্যা করেছে। সকালে একজনের ফোনের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসে আমার পিতাকে মৃত অবস্থায় দেখতে পাই।

নিহতের স্ত্রী নিলুফা বেগম ও কন্যা সায়েমা খাতুন জানান, কারাও সাথে আমাদের শত্রুতা ছিল না। শাকিল হাসান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। ঘটনাস্থলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ও চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস উপস্থিত আছেন এবং ঘটনাটি খুঁটিয়ে দেখছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।