শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

WP Import ২৯ নভেম্বর ২০২৫ ০১:৪৩ অপরাহ্ন
WP Import ২৯ নভেম্বর ২০২৫ ০১:৪৩ অপরাহ্ন
ঈশ্বরদীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ঈশ্বরদীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় বাদশা প্রামাণিক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বাদশা উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গাংমাথালপাড়া গ্রামের মৃত রুমা প্রামাণিকের ছেলে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নওদাপাড়া মোড় থেকে বাইসাইকেল নিয়ে বাদশা প্রামানিক রাস্তা পার হচ্ছিলেন। এসময় কুষ্টিয়া থেকে দাশুড়িয়া অভিমুখী একটি প্রাইভেটকার বাদশাকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে ঈশ্বরদী মর্ডান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এজাজ আহমেদ এ ঘটনা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।