চাঁপাইনবাবগনঞ্জ-১ আসনে অধ্যাপক শাজাহান আলী মিয়া এমপি প্রার্থী হতে চান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক শাজাহান আলী মিয়া বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে
একটি কেন্দ্রে ভোট চুরি করা মানে কমপক্ষে ২০০ বাড়িতে ডাকাতি করার সমান অপরাধ বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা। সোমবার বিকালে তাঁর নির্বাচনী এলাকায় জেলার শিবগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে চায়ের আড্ডায় এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বলেন, অতীতের দুটি নির্বাচনে ভোট চুরি দেখেছি। কিন্তু আমি ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, কখনোই ভোট চুরির কথা ভাবিনি। আমার কাছে মনে হয়, একটি কেন্দ্রে যদি ভোট চুরি করা হয়, সেটি ২০০ বাড়িতে ডাকাতির সমান অপরাধ।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির ঐক্য ফেরাতে কাজ করছি। যারা দলের মনোনয়ন চেয়ে পান নি, তাদের সঙ্গেও যোগাযোগ করছি। আমি চাই, বিএনপিকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে জয়ী হতে।
নির্বাচনকালীন সাংবাদিকদেরও সঠিক তথ্যের উপর ভিত্তিতে করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানান তিনি। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব তসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা বিএনপির সদস্য নাহিদুজ্জামান সুমনসহ অন্যন্য নেতৃবৃন্দ।