শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

WP Import ২৩ নভেম্বর ২০২৫ ০২:৪৪ অপরাহ্ন
WP Import ২৩ নভেম্বর ২০২৫ ০২:৪৪ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেনে কাটা পড়ে জাহাঙ্গীর হোসেন সরদার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ঈশ্বরদী শহরের পোষ্ট অফিস মোড় এলাকার মরহুম ইদ্রিস আলী সরদারের ছেলে। গতকাল রোববার বেলা ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে গেট সংলগ্ন রেল ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং রেলওয়ে পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করে জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি রেলগেট থেকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ করার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণ করে নিহতের পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।