শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাচোলে মাদক বিরোধী অভিযানে নিরাপরাধ ব্যক্তিকে আটক করায় ৬ পুলিশ অবরুদ্ধ

WP Import ২১ নভেম্বর ২০২৫ ০৬:০১ অপরাহ্ন
WP Import ২১ নভেম্বর ২০২৫ ০৬:০১ অপরাহ্ন

নাচোল প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকবিরোধী অভিযানে নিরাপরাধ ব্যক্তিকে মারধর ও হ্যান্ডকাপ পরানোর অভিযোগে নাচোল থানার এক এসআইসহ ৬ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় গ্রামবাসী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাঁকরইল গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী অবরুদ্ধ থাকার পর স্থানীয় জনপ্রতিনিধি ও ওসির মধ্যস্থতায় তাদের উদ্ধার করে থানায় নেয়া হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নাচোল থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল হাঁকরইলে মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও মজিবুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে ঘটনাস্থলেই তাকে মারধর করেন এসআই আতাউর রহমান। পরে তাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী চারদিক থেকে পুলিশকে ঘিরে ফেলে।

নাচোল সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান, মজিবুর রহমান গ্রামের একজন সাধারণ কৃষক। তার সঙ্গে মাদকের কোনো সম্পৃক্ততা নেই। অথচ তাকে আটকের চেষ্টা ও মারধর করায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাখে। কাউকে আটক করা বা হ্যান্ডকাপ পরানোর আগে যাচাই-বাছাই করা উচিত ছিল পুলিশের। কিন্তু সেটি না করেই তাকে আটক করার চেষ্টা করা হয়।

এ ব্যাপারে নাচোল থানার ওসি শহিদুল ইসলাম জানান, পুলিশ কাজ করতে গেলে কিছু না কিছ ুভুুলত্রুটি হবে। তবে এটা অনাকাক্সিক্ষত ঘটনা-যা দ্রুত সময়ের মধ্যে দুপক্ষের ভুল বোঝাবুঝির নিস্পত্তি হয়েছে।