শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬

বিরল রোগে আক্রান্ত রাণীনগরের দিনমজুর লালমন, অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা

WP Import ২১ নভেম্বর ২০২৫ ০৫:৫৭ অপরাহ্ন
WP Import ২১ নভেম্বর ২০২৫ ০৫:৫৭ অপরাহ্ন
বিরল রোগে আক্রান্ত রাণীনগরের দিনমজুর লালমন, অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
বিরল রোগে আক্রান্ত রাণীনগরের দিনমজুর লালমন, অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


নওগাঁর রাণীনগরের দিনমজুর বাকপ্রতিবন্ধী লালমন (৩৭) বিরল এমএনডি রোগে আক্রান্ত। দেশে বিরল এই রোগের চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য না হওয়ার কারণে উন্নত চিকিৎসা করাতে পারছে না পরিবার। লালমন উপজেলার রাতোয়াল শোলাপাড়ার দিনমজুর আমজাদের ছেলে। দিন যতই যাচ্ছে ততই দুর্বল হয়ে পড়ছে দুই সন্তানের জনক লালমন। তাই লালমনের চিকিৎসার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সার্বিক সহযোগিতা চেয়েছে লালমনের দিনমজুর পরিবার।

লালমনের মামা আব্দুল মজিদ (০১৭৮৩৮৪২৭৫৯) জানান, লালমনরা শোলারপুকুর পাড়ে খাস জমিতে বসবাস করে। পরিবারের উপার্জনক্ষম মানুষ হচ্ছে লালমন ও তার বাবা। তারা দিনমজুরের কাজ করে সংসার চালায়। লালমন ছোটবেলা থেকেই ভালোভাবে কথা বলতে পারেন না। অনেকটা ইশারার মাধ্যমে ভাষা প্রকাশ করে। লালমন দিনমজুরের কাজ করতেন। এরমধ্যে লালমন বিয়ে করেছেন। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে।

কিন্তু গত একবছর যাবত লালমন শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েন। কাজকর্ম করতে পারেন না। লালমনের হাত ও পায়ের আঙ্গুলের মাংস শুকিয়ে যাচ্ছে। যার কারণে লালমন ভালোভাবে দাঁড়াতে পারছেন না। এরপর ঢাকা-রাজশাহীসহ বিভিন্ন স্থানে চিকিৎসার চেষ্টা করা হলেও ডাক্তাররা জানান দেশে এমন বিরল রোগের উন্নত কোন চিকিৎসা নেই।

পরবর্তিতে ঢাকায় চিনের আকুপাংচার সেন্টারে যোগাযোগ করা হলে তারা দুই মাসের থেরাপির জন্য দুই লাখ টাকা চায়- কিন্তু এতো টাকা লালমনের দিনমজুরের পরিবারের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। বর্তমানে লালমনের পরিবারে চরম অর্থসংকট দেখা দিয়েছে।

লালমনের মা লাইলি জানান, দিনমজুরের কাজ না করলে সংসার চলে না। গরিব পরিবারে আল্লাহ কেন এমন বিরল রোগ দিলো। তবুও আমরা সাধ্যমতো ছেলের চিকিৎসার চেষ্টা করেছি। কিন্তু দেশে এই জটিল রোগের চিকিৎসা না থাকার কারণে অর্থাভাবে আর চিকিৎসা করাতে পারছি না।

বর্তমানে একজন মানুষের আয়ে সংসার কোন মতো জোড়াতালি দিয়ে চলছে। তাই সরকারসহ বিত্তবানদের সহযোগিতা পেলে হয়তো বা লালমন সুস্থ হয়ে উঠতো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান খোঁজখবর নিয়ে লালমনকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।