শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাউয়েটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন

WP Import ২১ নভেম্বর ২০২৫ ০৫:৪৭ অপরাহ্ন
WP Import ২১ নভেম্বর ২০২৫ ০৫:৪৭ অপরাহ্ন
বাউয়েটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন
বাউয়েটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন


সংবাদ বিজ্ঞপ্তি :


বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ২১ নভেম্বর “সশস্ত্র বাহিনী দিবস-২০২৫” উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে দিনের প্রথম পর্বের কর্মসূচি হিসেবে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.)।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিজ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্টগণ, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান ও অন্যান্য কর্মকর্তাগণ।

মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের বিশেষ বাণী সকলের অবগতির জন্য প্রচার, দেশের সুখ শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতির জন্য বাউয়েট কেন্দ্রীয় মসজিদে বাদ জুম’আ বিশেষ দোয়া, ক্যাম্পাসে আলোকসজ্জা, আবাসিক হল, ফ্যাকাল্টি এবং অফিসার্স মেসে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
এছাড়া “সশস্ত্র বাহিনী দিবস-২০২৫” উপলক্ষে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ বগুড়া সেনানিবাসে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন।