শনিবার, আগস্ট ২২, ২০২৬

ধামইরহাটে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

WP Import ২০ নভেম্বর ২০২৫ ০৮:২০ অপরাহ্ন
WP Import ২০ নভেম্বর ২০২৫ ০৮:২০ অপরাহ্ন
ধামইরহাটে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ধামইরহাটে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:


ধামইরহাটে আড়ানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেকুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ধামইরহাট উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আড়ানগড় ইউনিয়নের গকুল গ্রামের মরহুম মোজাফফর রহমানের ছেলে।

ধামইরহাট থানা পুলিশ জানান, গত ২০২৪ সালের ৫ অক্টোবর শনিবার উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে ককটেল বিস্ফোরন ঘটনায় ওই এলাকার রাজু হোসেন নামে একজনের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমানকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় ২৬ জনকে আসামি ও অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মারামারি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং ০৬।
ধামইরহাট থানা অফিসার ইনচার্জ ইমাম জাফর জানান, নাশকতার মামলায় গ্রেফতাকৃত আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।