শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির আজমতপুর বিওপির একটি দল অভিজান চালিয়ে শাহবাজপুর ইউনিয়ন এর বাগিচাপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে।
৫৯ বিজিবির এক সংবাদ বিজ্ঞতিতে জানানো হয় গোপন সংবাদ এর ভিত্তিতে তেলকুপি বিওপির একটি দল বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উক্ত এলাকায় অভিজান চালালে একজন চোরাকারবারি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা খুললে ৪ হাজার নয়শত ৬০পিস (TENSiWiN) ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ট্যাবলেটের দাম দশ লক্ষ টাকা।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন, সীমান্তে মাদক চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় মাদক উদ্ধার করা হচ্ছে। তিনি আরও জানান উদ্ধারের বিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।