শনিবার, আগস্ট ২২, ২০২৬

পত্নীতলায় নজিপুর পৌরসভার মাস্টার প্লান প্রণয়ন

WP Import ২০ নভেম্বর ২০২৫ ০৮:১৬ অপরাহ্ন
WP Import ২০ নভেম্বর ২০২৫ ০৮:১৬ অপরাহ্ন
পত্নীতলায় নজিপুর পৌরসভার মাস্টার প্লান প্রণয়ন
পত্নীতলায় নজিপুর পৌরসভার মাস্টার প্লান প্রণয়ন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


নগর পরিচলন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর আওতায় নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার মাস্টার প্লান প্রণয়ন বিষয়ক পরামর্শকরণ-১ ও ২ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনব্যাপী উক্ত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও নজিপুর পৌরভার প্রশাসক আলীমুজ্জামান মিলন। প্রধান বক্তা ছিলেন প্রকল্পের এলজিইডি বিভাগের ডিপুটি টিম লিডার সামাউন আল নূর, অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নজিপুর পৌরসভার প্রকৌশলী ফজলুল হক, নজিপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বায়োজিদ রায়হান শাহীন, বিএনপি নেতা মর্তুজা, বিএনপি নেতা মামুন, বিএনপি নেতা আব্দুল কাদের, পৌর জামায়াতের নেতা আতাউর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, বিএনপি নেতা আবু সাইদ, উপজেলা মহিলা দলের নেত্রী মৌসুমি সুলতানা, মৌসুমি মৌ, নজিপুর পৌর মহিলা দলের নেত্রী মাহফুজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুমাইয়া জান্নাত, ছাত্র প্রতিনিধি মাসুদ রানা প্রমুখ।
সেমিনারে পৌরসভার বিশিষ্ট নাগরিকদের পরামর্শ ও আলোচনা সাপেক্ষে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ‘ক’ শ্রেণির নজিপুর পৌরসভার উন্নয়নে (মেগা প্রকল্প ১০০ কোটি টাকা) বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ হন।