শনিবার, আগস্ট ২২, ২০২৬

পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আটঘরিয়ায় পিন্টু সমর্থকদের মশাল মিছিল

WP Import ২০ নভেম্বর ২০২৫ ০৮:১৪ অপরাহ্ন
WP Import ২০ নভেম্বর ২০২৫ ০৮:১৪ অপরাহ্ন
পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আটঘরিয়ায় পিন্টু সমর্থকদের মশাল মিছিল
পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আটঘরিয়ায় পিন্টু সমর্থকদের মশাল মিছিল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রার্থীতা বাতিল করে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে মনোনয়ন প্রদানের দাবিতে মশাল মিছিল ও পথসভা করেছে পিন্টু সমর্থিত বিএনপি নেতাকর্মীরা। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর বাজার থেকে মশাল মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পারখিদিরপুর বাজরে পথসভা করে তারা।

আটঘরিয়া উপজেলায় জাকারিয়া পিন্টু সমর্থিত বিএনপি, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। মশাল মিছিল শেষে পথসভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফারুক আহমেদ খান। বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক ওয়াহেদ আলী মেম্বার, মাছপাড়া ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠা কালীন সভাপতি মাহবুবুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনরি সভাপতি নাজিম উদ্দিন মেম্বার, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, যুবদল নেতা সুজন হোসেন, বাবু ইসলাম প্রমুখ।