নাচোলে এসেডো’র উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে উপকরণ বিতরণের উদ্বোধন

নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বে-সরকারি উন্নয়ন সংস্থা এসেডো ‘মুক্তি’ প্রকল্পের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রশিক্ষন প্রাপ্তদের মাঝে টুলস ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার বাঘরাইল বাজারে আনুষ্ঠানিক ভাবে ৩টি সেলুন উদ্বোধন ও প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন, কাপড়, বুটিকসহ বিভিন্ন প্রকার টুলস বিতরণ করা হয়।
এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল সদর ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. পারভেজ। এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য এরশাদ আলী, আতাউর রহমান ও আদিবাসী নেতা যতিন হেমরম। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন এসেডো’র ফাইন্যান্স কর্মকর্তা মো.আজাহর আলী।
পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১২৬ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাইমেশিন, ইলেকট্রিক যন্ত্রপাতি, ছিট কাপড়, বুটিক এর যন্ত্রপাতিসহ বিভিন্ন প্রকার সামগ্রী বিতরণ করা হয়।