ঈশ্বরদীতে ৩১৭ শিশু শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও সংবর্ধনা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে তিন শতাধিক কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈশ্বরদীর আরআরপি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষ্যে বুধবার (১৯ নভেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মোসা. শাহীনা আক্তার।
ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মো. বেল্লাল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাবেক সভাপতি এস এম রাজা, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন জনি ও স্কুল পাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান। আয়োজন সূত্রে জানা গেছে, ঈশ্বরদীর ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৭ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।