শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

লালপুরে ছাত্রলীগ নেতাকে হ্যান্ডকাপ পরিয়ে আটকের পর তোপের মুখে ছেড়ে দিল পুলিশ

WP Import ০৯ নভেম্বর ২০২৫ ১১:৫৮ অপরাহ্ন
WP Import ০৯ নভেম্বর ২০২৫ ১১:৫৮ অপরাহ্ন
লালপুরে ছাত্রলীগ নেতাকে হ্যান্ডকাপ পরিয়ে আটকের পর তোপের মুখে ছেড়ে দিল পুলিশ
লালপুরে ছাত্রলীগ নেতাকে হ্যান্ডকাপ পরিয়ে আটকের পর তোপের মুখে ছেড়ে দিল পুলিশ

লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে ছাত্রলীগ নেতা সাহিদকে হ্যান্ডকাপ পড়িয়ে আটকের পর তোপের মুখে ছেড়ে দিয়েছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) বিকালে উপজেলার বিলমাড়িয়া স্টেডিয়াম মাঠে ফুটবল টুনার্মেন্টের খেলা চলাকালীন এঘটনা ঘটে। তিনি উপজেলার মাধবপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও মুক্তির ডাক নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ফুটবল খেলা চলাকালীন সাদা পোশাকে লালপুর থানা পুলিশের কয়েকজন সদস্য সাহিদ কে হ্যান্ডকাপ পরিয়ে আটক করে নিয়ে যেতে চাইলে দর্শক ও স্থানীয়দের জনরোষ পড়ে পুলিশের সদস্যরা। একপর্যায়ে জনতার তোপের মুখে হ্যান্ডকাপ পড়া অবস্থায়ই সাহিদকে ছেড়ে দেয় পুলিশ। ঘটনার সময় পুলিশের সদস্যরা সাহিদের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায় বলে জানা গেছে।
এই বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে ভুলবশত তাকে ধরা হয়েছিল।
ফোন নিয়ে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না।