শনিবার, আগস্ট ২২, ২০২৬

আফগানদের বিপক্ষে জিতে সিরিজ সমতা, যুবা অধিনায়কের সেঞ্চুরি

WP Import ০৯ নভেম্বর ২০২৫ ১১:৫৬ অপরাহ্ন
WP Import ০৯ নভেম্বর ২০২৫ ১১:৫৬ অপরাহ্ন
আফগানদের বিপক্ষে জিতে সিরিজ সমতা, যুবা অধিনায়কের সেঞ্চুরি
আফগানদের বিপক্ষে জিতে সিরিজ সমতা, যুবা অধিনায়কের সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক:


আফগানিস্তানের বিপক্ষে সমতায় থেকে সিরিজ শেষ করল বাংলাদেশের যুবারা। আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাল বাংলাদেশ। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২৫ বল হাতে রেখে ২ উইকেটে জিতেছে যুবারা।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রোববার (৯ নভেম্বর) অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে আফগানরা করে ৮ উইকেটে ২০৮ রান। ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ রানে দুই উইকেট ওপেনার শাহরিয়ার আহমেদ (৩) ও কালাম সিদ্দীকিকে (১৫) হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। দলীয় শতক পেরোনোর আগেই হারিয়ে ফেলে আরও দুই উইকেট।

সতীর্থদের আসা যাওয়ার মাঝে একাই লড়াই করেছেন আজিজুল। এই ওপেনার-অধিনায়ক যখন বিদায় নিচ্ছেন তখন বাংলাদেশের রান ২০৭। জয়টা ততক্ষণে নিশ্চিত হয়ে যায়।
সেই স্বস্তির জয়ের বাকি কাজটুকু সারেন দুই অপরাজিত ব্যাটার শাহরিয়া আল-আমিন (১৭) ও স্বাধীন ইসলাম (৪)। বাংলাদেশ ৮ উইকেটে করে ২১১ রান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন রিজন হাসান। ২৩ রান আসে উইকেট ফরিদ হাসানের ব্যাট থেকে। আফগানিস্তানের সর্বোচ্চ ৪ উইকেট নেন ওয়াদিউল্লাহ জাদরান। সমান ২টি করে উইকেট নেন সালাম খান ও উজাইরুল্লাহ নিয়াজাই।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই বিপদে পড়ে আফগানিস্তান। পঞ্চম বলেই রানআউট হয়ে বিদায় নেন খালিদ আহমদজাই (০)। তবে আরেক ওপেনার ওসমান সাদাতের (৬৮) ব্যাটে ভর করে এগোতে থাকে আফগানরা। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক-উইকেটরক্ষক মাহবুব খান। ৩২ রান আসে নিয়াজাইয়ের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সামিউন বশির।
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ ব্যবধানে শেষ করল দুই দল। বগুড়ায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে।