শনিবার, আগস্ট ২২, ২০২৬

দুইদিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

WP Import ০৯ নভেম্বর ২০২৫ ১২:১০ পূর্বাহ্ন
WP Import ০৯ নভেম্বর ২০২৫ ১২:১০ পূর্বাহ্ন
দুইদিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
দুইদিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

পাবনা সার্কিট হাউজে পৌঁছার পর গার্ড অব অনার গ্রহণ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পাবনা প্রতিনিধি:


৫ম বারের মতো রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুইদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় এসেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (০৮ নভেম্বর) সকাল ৯:৪০ মিনিটে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান। এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান। পরে ৯:৪৫ মিনিটে সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন।
পরে সকাল ১১টায় পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন রাষ্ট্র্রপতি।

এরপর ১১:৩০ মিনিটে পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যান। সেখানে দুপুর ১টায় আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও নিরব সময় কাটান। এছাড়া সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।
সফরের শেষদিন রোববার (৯ নভেম্বর) সকাল ১০:৪৫ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। ১১টায় পাবনা স্টেডিয়ামে হ্যালিপেডে উপস্থিত হবেন এবং বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এদিকে রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্টেডিয়াম, সার্কিট হাউজ, আরিফপুর কবরস্থান ও তার নিজ বাসভবন এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রায় ১৫ মাস পর নিজ জেলায় গেলেন রাষ্ট্র্রপতি সাহাবুদ্দিন। এর আগে পতিত সরকারের সময় রাষ্ট্র্রপতির পাবনা সফর ঘিরে সাজ সাজ রব পড়ে যেতো। ব্যানার, শুভেচ্ছা ফেস্টুন আর তোরণে ছেয়ে যেতো পুরো এলাকা। কিন্তু এবার তার সফর ঘিরে জেলায় নেই কোনো ধরনের উচ্ছাস। অনেকটা নিরবতা বিরাজ করছে তার সফর ঘিরে।
২০২৩ সালের ২৪ এপ্রিল ২২ তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরে ১৫ মে পাবনায় প্রথম সফরে যান তিনি। সবমিলিয়ে তিনি চারবার পাবনা সফর করেছেন তিনি। এটি তার পঞ্চম সফর।