শনিবার, আগস্ট ২২, ২০২৬

সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় ওয়াকিটকি উদ্ধার

WP Import ২৭ অক্টোবর ২০২৫ ১১:২৯ অপরাহ্ন
WP Import ২৭ অক্টোবর ২০২৫ ১১:২৯ অপরাহ্ন
সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় ওয়াকিটকি উদ্ধার
সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় ওয়াকিটকি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় ভারত থেকে আনা উচ্চ ফ্রিকোয়েন্সির এক সেট ওয়াকিটকি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। রোববার রাতে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে এসব ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ওয়াকিটকির মতো স্পর্শকাতর পণ্য চোরাচালান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, এ ধরনের ওয়াকিটকি সাধারণত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবহার করে থাকেন।

জানা গেছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠান ওয়াকিটকি ব্যবহার করতে চাইলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমতির প্রয়োজন বাধ্যতামুলক।
৫৯ বিজিবির অধিনায়ক গোলাম কিবরিয়া জানান, রোববার রাতে সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সীমান্তে টহল দেয়ার সময় কয়েকজনের জটলা দেখতে পায় বিজিবি সদস্যরা। এ সময় তাদের ধাওয়া করলে তারা একটি কার্টন ফেলে পালিয়ে যায়। ওই কার্টন থেকে এক সেট (দুটি) ওয়াকিটকি জব্দ করা হয়। তিনি আরও বলেন, এই ওয়াকিটকি দিয়ে এক কিলোমিটারের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব। ওয়াকিটকি সেটটি ভারত থেকেই আনা হয়েছে এটা আমরা নিশ্চিত।
বিজিবির ভাষ্য অনুযায়ী এক কিলোমিটারের মধ্যে যোগাযোগ করা গেলে ওইসব ওয়াকিটকির ফ্রিকোয়েন্সি উচ্চ ফ্রিকোয়েন্সিসম্পন্ন বলা যেতে পারে।