পার্বতীপুরে অ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে অ্যাফেক শিক্ষা পরিবার এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্কুলের অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থী আবিদা রহমান তাহিয়া ও ফারিয়া তবাচ্ছুম তৃষার প্রাণবন্ত সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক আরাফাত জামিলের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী মো. আখতারুজ্জামান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ সৈকত,পার্বতীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক ফয়জুর রহমান।
অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অ্যাফেক শিক্ষা পরিবারের এমন আয়োজন শিক্ষার্থীদের মনোবল, সৃজনশীলতা ও দেশপ্রেমে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।