শনিবার, আগস্ট ২২, ২০২৬

শিবগঞ্জে ডাকাতি-সন্ত্রাসের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

WP Import ১৭ অক্টোবর ২০২৫ ১১:২৮ অপরাহ্ন
WP Import ১৭ অক্টোবর ২০২৫ ১১:২৮ অপরাহ্ন
শিবগঞ্জে ডাকাতি-সন্ত্রাসের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
শিবগঞ্জে ডাকাতি-সন্ত্রাসের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

oplus_0

শিবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ পিরোজপুর মোড়ে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসআই কালামের প্রত্যক্ষ মদদে এলাকায় ডাকাতদের উৎপাত বৃদ্ধি পেয়েছেÍ এমন অভিযোগ তুলে এ মানববন্ধনের আয়োজন করেন পিরোজপুর, বালিয়াদিঘী, সালামপুর ও সোনাপুর এলাকার শত শত এলাকাবাসী।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন মোতালেব আলী, পলাশ মিয়া বাবুল, ইউসুফ আলীসহ কয়েকশ’ স্থানীয় নারী-পুরুষ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোনাপুর গ্রামের লুতফলের ছেলে এসআই কালামের ছত্রছায়ায় রায়হান, ইউসুফ, মোশাররফ, জাবেদ ও আব্দুল্লাহ নামের একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মাধ্যমে ত্রাস সৃষ্টি করছে।বক্তারা আরও বলেন, এই চক্রের হাতে সাধারণ মানুষ প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা হলেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা দাবি জানান, দ্রুত এসব অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং নিরীহ মানুষকে রক্ষা করা হোক।মানববন্ধনে বক্তারা সরকারের কাছে জোর দাবি জানানÍ এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এবং পুলিশের ভেতরে থাকা দুর্নীতিবাজদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
এই বিষয়ে এসআই কামাল সকল অভিযোগ অস্বীকার করে বলেন , আমার বাড়ি থেকে গরু লুট করে নিয়ে যাওয়ায় আইনের আশায় গ্রহণ করা হয়েছে। আমি কোন অপকর্মে মদদ দেইনি।