শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাচোলে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত দুই ভাই এর মৃত্যু।

WP Import ১৬ অক্টোবর ২০২৫ ১২:১৬ অপরাহ্ন
WP Import ১৬ অক্টোবর ২০২৫ ১২:১৬ অপরাহ্ন
নাচোলে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত দুই ভাই এর মৃত্যু।
নাচোলে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত দুই ভাই এর মৃত্যু।


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত দুই ভাই (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।গতকাল বুধবার সন্ধ্যা ও রাতে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নাচোল থানার অফিসার ইন চার্জ মনিরুল ইসলাম গভীর রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত দুই ভাই হছেন নাচোল উপজেলার মারকইল-সাহাপুকুর গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে। মো. মিলন আলি ও মো. আলম আলী।
ওসি মনিরুল ইসলাম আরও বলেন, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও আবু তাহের খোকনের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ১৪ জন আহত হয়েছিলেন। আহতদের মধ্যে মিলন ও আলম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় মিলন মারা যান। পরে রাত ১০ টার দিকে মারা যান আলম।

এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
পুলিশের পক্ষ থেকে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনার কথা বলা হলেও সেটি রাজনৈতিক সংঘর্ষ নয় বলে দাবি করেছিলেন বিএনপির নেতৃবৃন্দ। সংঘর্ষের পর মঙ্গলবার সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়। স্থানীয় বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। অপরদিকে বিএনপি নেতা আবু তাহের খোকনও দাবি করেছেন স্থানীয় বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।