সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৪০ কেজি গাঁজা উদ্ধার

WP Import ০৮ অক্টোবর ২০২৫ ০২:৪৬ অপরাহ্ন
WP Import ০৮ অক্টোবর ২০২৫ ০২:৪৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ৪০ কেজি গাঁজা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে ৪০ কেজি গাঁজা উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর-লালাপাড়ায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল লালাপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে চেকপোস্ট বসায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে যাওয়া একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১) থামানোর সংকেত দেয়া হয়। ট্রাকটি থামানো হলেও লাফ দিয়ে নেমে দৌড়ে পালিয়ে যায় চালক ও চালকের সহকারী।

পরে পুলিশ সদস্যরা তল্লাশি চালিয়ে ওই ট্রাক থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করে।
ওই অভিযানে ছিলেন- সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাথ, এসআই মোঃ সোহায়বুর রহমান, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ সামিউর রহমান ও এএসআই মোঃ আমিনুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মতিউর রহমান জানান
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।