রবিবার, আগস্ট ২৩, ২০২৬

পার্বতীপুরে নির্মিত হচ্ছে আরও একটি নতুন রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা

WP Import ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন স্ক্রল বার
WP Import ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন
পার্বতীপুরে নির্মিত হচ্ছে আরও একটি নতুন রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা
পার্বতীপুরে নির্মিত হচ্ছে আরও একটি নতুন রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আদলে নির্মিত হচ্ছে আরো একটি নতুন রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা। বর্তমানে সিএলডাবলু-১ এর কার্যক্রম চলমান রয়েছে এবং একই আদলে সিএলডাবলু-২ নির্মিত হবে। নতুন করে আরো একটি কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা নির্মাণের জন্য ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা অনেকটাই এগিয়ে গেছে। সম্ভাবত আগামী ২০২৭ সালে এই কারখানা নির্মাণের কাজ শুরু করা হবে। সেই সাথে বিদ্যমান কারখানার আধুনিকায়নের কাজও করা হবে।

জানা গেছে,পার্বতীপুরের রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আবাসিক এলাকায় আনুমানিক ২৫ একর জায়গায় উপরে আরো একটি নতুন রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা নির্মাণ করা হবে। কারখানাটি পূর্বের কারখানার আদলেই নির্মিত হবে। শুধু তাই নয় দু,টি কারখানাতেই একই ধরনের কাজ হবে। অর্থাৎ লোকোমোটিভের জিওএইচ, বিশেষ মেরামত, রিলিফ ট্রেন মেরামতসহ বিভিন্ন ধরনের কাজ। সেই সাথে আধুনিকায়ন করা হবে বিদ্যমান কারখানার। কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য নতুন করে নির্মিত হবে আধুনিক মানের বহুতল বিশিষ্ট ভবন। সব মিলিয়ে এ কাজে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে প্রায় ২৯ শো কোটি টাকা

জানা যায়, বাংলাদেশ রেলওয়ের মিটার গেজ ও ব্রড গেজ মিলে লোকোমোটিভ (ইঞ্জিন) রয়েছে ৩০৬ টি। এর মধ্যে প্রতি বছরে ৫১ টি করে লোকোমোটিভ ওভার হোলিং করা প্রয়োজন। কিন্তু ওভার হোলিং করা হয় মাত্র ২১ টি লোকোমোটিভের এবং তা করা হয় পার্বতীপুর রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায়। নতুন কারখানা নির্মিত হলে ওভার হোলিং এর পরিমাণ দ্বিগুণেরও বেশি হবে। শুধু তাই নয়, সব কাজেরই পরিমাণ বেড়ে যাবে। নতুন কারখানায় ৬৬৬ জন সহ মোট ৭৫০ জন কর্মকর্তা কর্মচারী কাজের সুযোগ পাবেন।

ঢাকা রেল ভবনে (রেলওয়ে মন্ত্রণালয়) কর্মরত বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) মো. রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি পার্বতীপুরে আরও একটি নতুন রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান কারখানার আদলে নতুন করে আরো একটি কারখানা নির্মিত হবে।