রবিবার, আগস্ট ২৩, ২০২৬

টাইব্রেকারে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

WP Import ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:০১ অপরাহ্ন
WP Import ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:০১ অপরাহ্ন
টাইব্রেকারে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ
টাইব্রেকারে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

সোনার দেশ ডেস্ক:


সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতের সঙ্গে প্রায় সমান তালে লড়াই করলো বাংলাদেশ। নির্ধারিত সময়ে দুবার পিছিয়ে থেকে দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত টাইব্রেকারে আত্মসমর্পণ করতে হয়েছে গোলাম রব্বানী ছোটনের দলকে। শনিবার (২৭ সেপ্টেম্বর) টাইব্রেকারে ৪-১ গোলে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে ভারত।

শ্রীলঙ্কার কলম্বোয় নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র ছিল। টাইব্রেকারে ভারত চারটির মধ্যে চারটিতেই জাল কাঁপায়। বাংলাদেশ মাত্র একটিতে গোল করলেও অন্য তিনটি শট ভারতের গোলকিপার রুখে দেন।
এর আগে ম্যাচ শুরুর ৪ মিনিটে ভারত এগিয়ে যায়। বাম প্রান্ত থেকে সতীর্থের ক্রসে গ্যাংতে প্লেসিং করে দেন। ডিফেন্ডার থাকলেও বাধা দিতে পারেননি।

২৫ মিনিটে বাংলাদেশ সমতা আনে। সতীর্থের কর্নারে একজনের হেডে চলতি বলে একদম পোস্টের সামনে থেকে মোহাম্মদ মানিক হেডেই জাল কাঁপান।

৩৮ মিনিটে ভারত আবারও এগিয়ে যায়। সতীর্থের ক্রসে গোলকিপার ঠিকমতো প্রতিহত করতে পারেননি, সামনে থাকা আজলান শাহর শট গোললাইন থেকে এক ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে জালে জড়িয়ে দেন।

৫৬ মিনিটে বাংলাদেশের একজনের জোরালো শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।

৮৭ মিনিটে ভারতের একজনের জোরালো শট গোলকিপার প্রতিহত করে ব্যবধান বাড়াতে দেননি। পরের মিনিটে তাদের একটি প্রচেষ্টা ক্রস বারে লেগে প্রতিহত হয়। যোগ করা সময়ে মেলে চমক। বাংলাদেশ শেষ

মুহূর্তে গোল করে ম্যাচ জমিয়ে তোলে। সাব্বির ইসলামের লম্বা থ্রোইন থেকে জটলার মধ্যে ইহসান হাবিব রিদওয়ান পা বাড়িয়ে সমতা ফিরিয়ে দলকে উচ্ছাসে ভাসান। ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। সেখানে হার এড়ানো যায়নি।- বাংলাট্রিবিউন