রবিবার, আগস্ট ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক ১৯ জনকে পুশ ইন

WP Import ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:০১ অপরাহ্ন
WP Import ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:০১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক ১৯ জনকে পুশ ইন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক ১৯ জনকে পুশ ইন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চাঁনশিকারী সীমান্তে ১৯ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার সকালে বিএসএফ ঠেলে বাংলাদেশে পাঠানোর পর বিজিবি তাদের আটক করেছে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ১০ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, সকালে বিএসএফ ওই ১৯ জনকে সীমান্ত পিলার ১১৯/৪ সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায়। প্রাথমিক তথ্যে জানাগেছে- তারা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময় অবৈধপথে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হোন। বিভিন্ন কারাগারে তারা সাজাও খেটেছেন। এ
ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।