রবিবার, আগস্ট ২৩, ২০২৬

চিনে ৮ গোলে জয় পেলো বাংলাদেশ

WP Import ২২ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৭ অপরাহ্ন
WP Import ২২ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৭ অপরাহ্ন
চিনে ৮ গোলে জয় পেলো বাংলাদেশ
চিনে ৮ গোলে জয় পেলো বাংলাদেশ

জয়ের পর লাল-সবুজ পতাকা হাতে একাডেমি দল

সোনার দেশ ডেস্ক :


চিনের লিজাংয়ে তিয়ানইউ লিওফাং অনূর্ধ্ব-১৭ আমন্ত্রিত ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশের একাডেমি দল। প্রথম ম্যাচে স্বাগতিকদের সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলকে হারিয়েছিল ৪-০ গোলে। সোমবার (২২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার একাডেমি দলকে গোলের মাল পরিয়েছে। ৮-০ গোলে ধসিয়ে দিয়েছে তারা।

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল লাল সবুজ দল। সোমবার বাংলাদেশের একচেটিয়া আধিপত্যের ম্যাচে মেহেদী ও তাহসান দুটি করে গোল করেন। নাইম,রনি,হেদায়েত ও স্বপন একটি করে গোল করে দলকে বড় জয় এনে দেন। এরপর গ্রুপের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ চিনের ইউহান দলের বিপক্ষে।-বাংলা ট্রিবিউন