রবিবার, আগস্ট ২৩, ২০২৬

দন্ডিত ৮ ছাত্রদল নেতা আত্মসমর্পণের পর কারাগারে

WP Import ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৮ অপরাহ্ন জাতীয়
WP Import ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৮ অপরাহ্ন
দন্ডিত ৮ ছাত্রদল নেতা আত্মসমর্পণের পর কারাগারে
দন্ডিত ৮ ছাত্রদল নেতা আত্মসমর্পণের পর কারাগারে

সোনার দেশ ডেস্ক:


ঢাকার গুলশান ও বনানী থানার আলাদা তিন নাশকতার মামলায় বিভিন্ন কারাদন্ড দেওয়া ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান ও মিনহাজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।
শুনানি নিয়ে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

আসামিরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. রেজওয়ানুল হক সবুজ, সহসভাপতি সোহাগ মোল্লা, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল খান এবং সাবেক ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম মাসুম, হান্নান মামুন, রাশেদ উল্লাহ রাশেদ, আলমগীর বিশ্বাস রাজু ও মো. রাসেল।
তাদের পক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ তথ্য দিয়েছেন।
তথ্যসূত্র: বিডিনিউজ