রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ঈশ্বরদীর ‘তালতলা’র শতবছরে ঐতিহ্য ফেরাতে তালগাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন

WP Import ২৯ আগস্ট ২০২৫ ০৫:৫১ অপরাহ্ন
WP Import ২৯ আগস্ট ২০২৫ ০৫:৫১ অপরাহ্ন
ঈশ্বরদীর ‘তালতলা’র শতবছরে ঐতিহ্য ফেরাতে তালগাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন
ঈশ্বরদীর ‘তালতলা’র শতবছরে ঐতিহ্য ফেরাতে তালগাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে বকশির চক তালতলায় প্রায় দেড়শো বছর আগে বিশালাকৃতির একটি তালগাছকে কেন্দ্র করে এলাকার নামকরণ করা হয়েছিল ‘তালতলা’। সেই তালতলায় এখন বাজার, বিভিন্ন ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠে জমজমাট অবস্থা।

কালের বিবর্তনে তালতলা’র শতবর্ষী সেই তালগাছটির মৃত্যু হয়েছে বেশ কয়েক বছর আগে। জমজমাট তালতলা এখন তালগাছ বিহীন। সেই ‘তালতলা’র নামের ঐতিহ্য ফিরিয়ে দিতে সমকালের পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ ও পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’ যৌথভাবে তালতলায় শতাধিক তালগাছের চারা রোপন কর্মসূচী গ্রহণ করে।

বৃহস্পতিবার বিকেলে তালতলায় ওই এলাকার ব্যবসায়ীসহ প্রায় ৩ শতাধিক বাসিন্দার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাল গাছের চারা রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। তালতলাবাসী এই আয়োজনে মুগ্ধ হয়ে উচ্ছাস প্রকাশ করে বলেন, আমাদের তালতলায় আবার তালগাছ লাগানোর মধ্য দিয়ে তালতলার নামের ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার এই আয়োজন ব্যাতিক্রমী ও প্রসংশনীয়।

সবুজ পৃথিবী ও সুহৃদ সমাবেশের এ উদ্যোগে সাড়া দিয়ে শতাধিক তাল গাছের চারা সরবরাহ করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট কর্তৃপক্ষ।
তালতলা মোড়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং আনুষ্ঠানিকভাবে তাল গাছের চারা রোপন করেন ঈশ্বরদী উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার ও নাটোরে সদ্য পদায়ন হওয়া অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার আব্দুল মমিন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট (বিএসআরআই) এর পরিচালক ড. আতাউর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও সরেজমিন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ড. মনির হোসেন মিতুল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রজনন) ড. কে.এম. রেজাউল করিম, রোগতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিসুর রহমান, পৌর ভূমি কর্মকর্তা আফছার আলী, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক আমান, প্রবীন শিক্ষক তাহেরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুস সামাদ।

সবুজ পৃথিবী ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সেলিম সরদারের সভাপতিত্বে বক্তব্য দেন সবুজ পৃথিবী ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, সমকাল সুহৃদ সমাবেশের সাধারন সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, সুহৃদ ফিরোজ আহমেদ, হাসান চৌধুরী, রাকিবুল ইসলাম রূপম, তানহা ইসলাম শিমুল, দূর্জয় ইসলাম লিমন, সজিবুর রহমান, নাজমুল হক রঞ্জন, আলী আজম, সানি হোসেন পলাশ প্রমুখ। এ সময় তালতলা ব্যবসায়ী সমিতির সভাপতি মুনছুর আলী লিটন, সাধারণ সম্পাদক সুমন প্রামানিক, প্রবীন বাসিন্দা ভেকু প্রামানিক, শহীদুল ইসলাম, শামছুল হক, ফারুক হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।