মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নওগাঁয় ৫০ পিস ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ১১ জানুয়ারি ২০২৬ ০২:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১১ জানুয়ারি ২০২৬ ০২:৩৩ অপরাহ্ন
নওগাঁয় ৫০ পিস ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল শনিবার (১০ জানুয়ারি) নওগাঁর বদলগাছী থানার খোজাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পিয়াসকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত মাদক ব্যবসায়ী পিয়াস এর নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি পিয়াস চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। ধৃত আসামী পিয়াস হোসেন (২৩) বদলগাছী থানার রহিপুরের মো. সোহেল রানার ছেলে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।