নগরীতে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার
নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর একটি দল সোমবার (১২জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় নগরীর শাহ্মখদুম থানার সিলিন্দা বটতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারিরা পালিয়ে যায়, এ সময় ফেলে যায় অস্ত্র ও গুলি।
আওয়ামী লীগের অফিসের সামনে অস্ত্র ফেলে সন্ত্রাসীরা আম বাগানের ভিতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ডিবি পুলিশের টিম স্থানীয় নাইট গার্ডদের সাথে নিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে। পিস্তলের গায়ে ইংরেজিতে “MADE IN US” লেখা রয়েছে।
পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।