রবিবার, মে ১০, ২০২৬

নাটোরে পুকুর পরিষ্কার করতে গিয়ে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি ১০ মে ২০২৬ ০৮:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১০ মে ২০২৬ ০৮:৪৭ অপরাহ্ন
নাটোরে পুকুর পরিষ্কার করতে গিয়ে যুবকের মৃত্যু

নাটোরের লালপুরে পুকুর পরিষ্কার করতে নেমে পানিতে ডুবে আরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 


রোববার (১০ মে) দুপুরে লালপুর বাজার মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম উপজেলার উত্তর লালপুর মন্ডলপাড়া গ্রামের আকবরের ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লালপুর বাজার মসজিদের পুকুর পরিষ্কার করতে আরিফুল ইসলামসহ আরও একজন পানিতে নামেন। একপর্যায়ে পুকুর পরিষ্কারের সময় আরিফুল পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


লালপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।