মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

পার্বতীপুরে বিদ্যুৎতের তার চুরি বিরোধী যৌথ অভিযান, ৪ জন গ্রেফতার

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০৭ অপরাহ্ন
পার্বতীপুরে বিদ্যুৎতের তার চুরি বিরোধী যৌথ অভিযান, ৪ জন গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুৎতের তার চুরি ও অবৈধ মালামাল মজুত বিরোধী যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৪ জন গ্রেফতার হয়েছে। অভিযানে বিদ্যুৎতের তার, চোরাই মোটর, গ্যাস সিলিন্ডার, ফ্যান, দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে এই অভিযান পরিচালিত হলেও বুধবার (৪ ফেব্রুয়ারী) মামলা দায়েরের পর দুপুরে গ্রেফতারকৃতদের দিনাজপুর জেলা আদালতে পাঠিয়েছেন পার্বতীপুর মডেল থানা পুলিশ।  

জানা গেছে,পার্বতীপুর শহরে ঢাকা মোড়, পুরাতন বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের শুরুতেই উপজেলার  বেলাইচণ্ডী এলাকায় বিদ্যুৎতের তার কাটার সময় সাদেকুল ইসলাম সাদেক (২৪)কে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। পার্বতীপুরের নেসকো অফিসের পক্ষ থেকে নিয়মিত রাত্রীকালীন টহল পরিচালিত হলেও প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎতের তার কাটার ঘটনা ঘটেছে। এ অভিযানে আরো গ্রেফতার হয়েছে

সিয়াম (১৯)পিতা-রুপচান গ্রাম- লুটের চর,  থানা-সাভার, জেলা- ঢাকা। তাঁর ভাড়াবাড়ী পার্বতীপুর শহরের ঢাকা মোড় থেকে অবৈধ বিদ্যুৎতের তার উদ্ধার করা হয়। মোঃ সুমন মিয়া (৩৫) পিতা-মৃত রিয়াজ উদ্দিন ভাস্করপট্টি, পুরাতন বাজার, দিনাজপুর। তাঁর নিজ বাড়ী থেকে বিপুল পরিমাণ চোরাই মোটর, গ্যাস সিলিন্ডার, ফ্যান এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মোছাঃ আছিয়া বেগম স্বামী-রুপচান

ঠিকানা-লুটের চর, পোস্ট-শ্যামলাপুর, থানা- সাভার, জেলা-ঢাকা। তাঁর পার্বতীপুর শহরের  বাসা থেকে বিদ্যুৎতের তার উদ্ধার করা হয়। এই সব স্হান থেকে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে বিদ্যুৎতের তার,চোরাই মোটর,গ্যাস সিলিন্ডার,ফ্যান,ট্রান্সফরমারের তার,তার কাটার সরঞ্জাম,দেশীয় অস্ত্রসহ অন্যান্য অবৈধ মালামাল।

অভিযানের নেতৃত্ব দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক। পুলিশ,সেনাবাহিনী  বিজিবি সহ গ্রাম পুলিশ।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।