নাটোরে আর্জেন্টিনা সমর্থকদের র্যালি
ফুটবল বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের উৎসাহ-উদ্দীপনায় নাটোরে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র্যালি।
মঙ্গলবার ( ১৬ জুন) বিকালে প্রিয় দলটির সমর্থকরা আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নারী- পুরুষ, শিশু কিশোর নারী-পুরুষ সহ সব বয়সী হাজার হাজার ভক্ত ও সমর্থক সমর্থকরা র্যালিতে অংশ নেন। এ সময় আকাশি-সাদা রঙে সেজে ওঠে পুরো এলাকা। এদিন শহরের কানাইখালি মিনি স্টেডিয়ামে দুপুর পর থেকে বৃষ্টি কাদা পানি উপেক্ষা করে সেখানে জমায়েত হতে থাকে। পরে সমর্থকদের স্লোগান, গান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে র্যালিটির পরিবেশ।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বর গিয়ে শেষ হয়। রেলিতে অংশগ্রহণকারীরা বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন এবং দলটির প্রতি নিজেদের ভালোবাসার প্রকাশ ঘটান।
অনেক সমর্থকই মনে করেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপা জয়ের অন্যতম দাবিদার।
আয়োজকরা জানান, ফুটবল বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই র্যালির আয়োজন করা হয়েছে।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিশ্বকাপকে কেন্দ্র করে খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান।