সোমবার, জুন ২২, ২০২৬

পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

পত্নীতলা প্রতিনিধি ১৬ জুন ২০২৬ ১১:২৭ অপরাহ্ন বিশ্বকাপ
পত্নীতলা প্রতিনিধি ১৬ জুন ২০২৬ ১১:২৭ অপরাহ্ন
পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

নওগাঁর পত্নীতলা উপজেলায় চলমান ফুটবল বিশ্বকাপকে উদযাপন উপলক্ষে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়েছে। 


মঙ্গলবার (১৬ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা সদরের নজিপুর বাসস্ট্যান্ডের সাপাহার রোড সংলগ্ন ওয়ালটনপ্লাজা সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি নজিপুর পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই স্থানে এসে শেষ হয়।


এতে উপজেলার নজিপুর পৌর এলাকাসহ ১১টি ইউনিয়নের খেলাপ্রেমী আর্জেন্টিনা সমর্থকরা শতাধিক মোটরসাইকেল আরোহী যুবক আনন্দ শোভাযাত্রাতে স্বপ্রণোদিত হয়ে আয়োজকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা অনুযায়ী অংশ নেয়। এ সময় তারা আর্জেন্টিনা পতাকা ও দলীয় প্রতীক হাতে নিয়ে প্রিয় দলের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করেন।


আয়োজকরা জানান, ‘বিশ্বকাপকে কেন্দ্র করে আর্জেন্টিনা সমর্থকদের একত্রিত করা এবং খেলাধুলার প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।’


তারা আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দল চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ জয় করবে।’