সোমবার, জুন ২২, ২০২৬

ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা

ঈশ্বরদী প্রতিনিধি ১৯ জুন ২০২৬ ১০:০১ অপরাহ্ন বিশ্বকাপ
ঈশ্বরদী প্রতিনিধি ১৯ জুন ২০২৬ ১০:০১ অপরাহ্ন
ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা

শনিবার (২০ জুৃন) সকালে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগীতার গ্রুপ পর্বে ব্রাজিল ও হাইতির লড়াই শুরুর আগে প্রিয় ফুটবল দল ব্রাজিলের প্রতি শুভকামনা করে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা বের করে ব্রাজিল সমর্থকরা। শুক্রবার (১৯ জুন) শহরের পাবনা রোডে আলোবাগ মোড় থেকে এই শোভাযাত্রা বের করা হয়।


শোভাযাত্রায় বাংলাদেশ ও ব্রাজিলের পতাকায় সাজানো ‘ব্রাজিল রিকশা’, কয়েকশ মোটর সাইকেল, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন নিয়ে এই শোভাযাত্রা বের করে ব্রাজিল সমর্থকরা। এসময় হাতে ফুটবল নিয়ে, মুখে বাঁশি বাজিয়ে এবং ঢোল, ড্রাম ও বাদ্যযন্ত্র বাজিয়ে শহরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে সমর্থকরা। এই শোভাযাত্রার আয়োজকদের মধ্যে অন্যতম মেহেদী রহমান শরত বলেন, আগে থেকে ঘোষণা দিয়ে এই শোভাযাত্রার আয়োজন করা হয় এ কারনে প্রচুর ব্রাজিল সমর্থকের উপস্থিতি হয়েছে।


ফাইয়াজ জোহান, মো. হৃদয় খান ও মো. নিহির রাতুলসহ কয়েকজন ব্রাজিল সমর্থকরা বলেন, বিশ্বকাপে ব্রাজিল দলের প্রতি শুভকামনা জানাতে আমরা এই আয়োজন করেছি। ব্রাজিল দলের বিপুল সংখ্যক সমর্থক এসময় আনন্দ উল্লাসে এই শোভাযাত্রায় অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আশেপাশের ইউনিয়নের সড়ক-মহাসড়কেও প্রদক্ষিণ করে।