বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬

জয়পুরহাটে মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন দিলো ক্ষুব্ধ জনতা

সোনার দেশ ডেস্ক ০৫ নভেম্বর ২০২৬ ০২:০৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৫ নভেম্বর ২০২৬ ০২:০৮ অপরাহ্ন
জয়পুরহাটে মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন দিলো ক্ষুব্ধ জনতা
বিক্ষুব্ধ জনতা বাসে আগুনে ধরিয়ে দেয়

জয়পুরহাট-হিলি সড়কের পৌর এলাকার কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে বাসের চাপায় আশিক (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।


বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিহত আশিক জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া এলাকার এমরানের ছেলে। সে একটি খাবার হোটেলে শ্রমিকের কাজ করতেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে হিলির দিকে যাচ্ছিল জে আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আশিক নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর এক আরোহী। আহত ব্যক্তিকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


কাশিয়াবাড়ী এলাকার লাইলী বলেন, বেলা সাড়ে ১০ টার দিকে জয়পুরহাট থেকে পাঁচবিবির দিকে যাচ্ছিল। অপর দিক থেকে ওই মোটরসাইকেলে চড়ে দুইজন ব্যক্তি জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিল। এসময় কাশিয়াবাড়ী এলাকায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তখন স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে দেন।


জয়পুরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আইনুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সড়কে আটকে থাকা যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। আর আগুন ধরিয়ে দেওয়া বাসটিকে সড়কের পাশ থেকে সড়ানোর চেষ্টা চলছে।


তথ্যসূত্র: জাগোনিউজ