শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে দুটি বিদেশি পিস্তল ও ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল কর্মী গ্রেপ্তার

WP Import ০৫ নভেম্বর ২০২৫ ০৩:১৪ অপরাহ্ন
WP Import ০৫ নভেম্বর ২০২৫ ০৩:১৪ অপরাহ্ন
ঈশ্বরদীতে দুটি বিদেশি পিস্তল ও ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল কর্মী গ্রেপ্তার
ঈশ্বরদীতে দুটি বিদেশি পিস্তল ও ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল কর্মী গ্রেপ্তার


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে দুটি বিদেশি পিস্তল ও ইয়াবাসহ সোহান কবির (২৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী সার্কেলের একটি আভিযানিক দল। মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহান কবির ওই এলাকার মতি ঘরামির ছেলে।

স্থানীয়রা জানান, সোহান কবির স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী হিসেবে জড়িত থেকে সংগঠনের প্রায় প্রতিটি কর্মসূচীতে অংশ নিত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক শের আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে সোহান কবিরকে আটক করা হয়।

এ সময় তার নিকট থেকে দুটি বিদেশি পিস্তল জব্দ করা হয়, যার একটির গায়ে ‘মেড ইন ইউএসএ’ এবং অপরটিতে ‘মেড ইন পাকিস্তান’ লেখা রয়েছে। এছাড়া তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোহান কবির দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পাবনা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে বিস্তারিত তদন্ত করবেন।

ঈশ্বরদী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অস্ত্র ও মাদকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পেরেছি। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।