শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬

সার পেতে কৃষকের ভোগান্তি

সোনার দেশ ০৫ নভেম্বর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ০৫ নভেম্বর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
সার পেতে কৃষকের ভোগান্তি

বণ্টন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক

বিচ্ছিন্নভাবে হলেও সার বণ্টন ব্যবস্থায় বিশৃঙ্খলা বিরাজমান। দেশের কোথাও না কোথাও সার নিয়ে হই-হট্টগোল হচ্ছে। কৃষকদের সার পেতে ঘমি ঝরাতে হচ্ছে। রাত জেগে লাইনে দাঁড়িয়ে থেকেও শূন্য হতে বাড়ি ফিরে যেতে হচ্ছে। কিন্তু কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরছে না। এর কারণ-উৎস সন্ধানে কোনো পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না। একে অপরের প্রতি দোষারোপ করেই দায়িত্ব সারা হচ্ছে। অথচ সার পেতে কৃষকেদের হয়রানির সম্মুখিন হতে হচ্ছে। খুচরা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার কিনতে পাওয়া গেলেও কোথাও কোথাও ডিলারদের কাছ থেকে সরকার নির্ধূারিত মূল্যের সার পাওয়া যাচ্ছে না। এই জটিল অবস্থার মধ্যে কোথায় সমস্যা হচ্ছে- সেটা বের করা কঠিন কিছু মনে হয় না। কিন্তু সমস্যাটি চলতেই আছে।   


সোনার দেশ পত্রিকার এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী নাটোরের নলডাঙ্গায় সারের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও চাহিদামতো সার পায়নি কৃষকরা। এর মধ্যে টোকেন নিয়ে লাইনের বাইরে থেকে সার বিতরণ এবং প্রয়োজনের তুলনায় বেশি সার নেয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যে।


৪ নভেম্বর সকালে উপজেলার মাধনগন বাজারে সার ডিলারের দোকানে সার নিতে কৃষকদের দীর্ঘ লাইন দেখা যায়। স্থানীয় কৃষকদের অভিযোগ, বোরো ও রবি মৌসুমে জমিতে সারের চাহিদা বেড়েছে। কিন্তু ডিলারের দোকানে পর্যাপ্ত সার না থাকায় ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও অনেকে সার পাচ্ছেন না।


সার পেতে কৃষক হন্যে হয়ে ঘুরছেন, সারেরর জন্য মরিয়া উঠছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নলডাঙ্গায় উপজেলাতেই সার নেয়ার জন্য লাইনে দাঁড়ানো কেন্দ্র করে কৃষকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন কৃষক আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সার সব কৃষক পেতে চায়- কিন্তু তাদের সার সংগ্রহ করা খুবই কঠিন হয়ে গেছে। এই পরিস্থিতিও অনেক ক্ষেত্রে বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তর বলছে- সারের কোনো সঙ্কট বা ঘাটতি নেই। তারা পর্যাপ্ত সারের কথাই বলছেন। এ তথ্য সঠিক হলে- ধরে নিতে হয় সারের বণ্টন ব্যবস্থার মধ্যে সমস্যা আছে। সমস্যা যে স্তরে যেমনভাবেই থাকুক না কেন- কর্তৃপক্ষের উচিৎ হবে কাল-বিলম্ব না করে সমস্যার সমাধান করা। নান অজুহাত সমস্যা এড়িয়ে গেলে এর জন্য বিপদে পড়ছেন কৃষকরা, তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর ক্ষতিগ্রস্ত হলে দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই সার বিতরণ ব্যবস্থায় শঙ্খলা ফিরিয়ে আনা খুবই জরুরি।