শনিবার, আগস্ট ২২, ২০২৬

পোরশায় ইউএনও’র হস্তক্ষেপে নতুন জীবন ফিরে পেল ৩ জোড়া অতিথি পাখি

WP Import ০৫ নভেম্বর ২০২৫ ০১:৫৫ অপরাহ্ন
WP Import ০৫ নভেম্বর ২০২৫ ০১:৫৫ অপরাহ্ন
পোরশায় ইউএনও’র হস্তক্ষেপে নতুন জীবন ফিরে পেল ৩ জোড়া অতিথি পাখি
পোরশায় ইউএনও’র হস্তক্ষেপে নতুন জীবন ফিরে পেল ৩ জোড়া অতিথি পাখি


নওগাঁ ও পোরশা প্রতিনিধি:


নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের হস্তক্ষেপে ৩ জোড়া অতিথি পাখি ফিরে পেয়েছে নতুন জীবন। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার নিতপুর গোপিনাথপুর গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করে পাখিগুলোকে পুণর্ভবা নদীর পাড়ে অবমুক্ত করেন তিনি।

জানা গেছে, উপজেলার পুনর্ভবা নদী এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে ৬টি অতিথি পাখি (বালিহাঁস) ধরে এনে বাড়িতে রাখেন গোপিনাথপুর গ্রামের নজরুল ইসলাম। বুধবার সকালে পাখিগুলো বিক্রি করা হচ্ছিল এমন গোপন সংবাদ পেয়ে সেখানে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। এসময় পাখিগুলোকে আটক করেন তিনি। সেই সাথে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী অতিথি পাখি ধরার অপরাধে জড়িতের বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করেন তিনি।

ইতিমধ্যেই ইউএনও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণকর কর্মকান্ড সম্পন্ন করে প্রশংসা কুড়াচ্ছেন। বিশেষ করে উপজেলার বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে চালানো যৌথ বাহিনীর অভিযান জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এমন কর্মকান্ডের কারণে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষরা ব্যাপক ভাবে উপকৃত হবেন এবং অন্যরা সকর্ত ও সচেতন হবে বলে মনে করেন এই কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম জানান, কেউ কি কারো বাসায় আসা অতিথিদের হত্যা করে? রান্না করে খেয়ে ফেলে? তাহলে আমাদের এলাকায় আসা হরেক রকমের অতিথি পাখি কেন অবৈধ ভাবে আটক করা হবে এবং রান্না করে খাওয়া হবে? বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২অনুযায়ী অতিথি বা পরিযায়ী পাখি ধরা, হত্যা বা শিকার করা, ক্রয়-বিক্রয়, পরিবহন, সংরক্ষণ, ভক্ষণ দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্য করলে অনধিক এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

তিনি আরো জানান, বুধবার সকালে অতিথি পাখি বিক্রয়ের উদ্দেশ্যে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নজরুলের বাড়িতে কয়েকটি অতিথি পাখি আটক রাখা হয়েছে। পাখিগুলো বিক্রয়ের উদ্দেশ্য একজনের সাথে দরদাম চলছে মর্মে তথ্য পেয়ে সেখানে গিয়ে ছয়টি বালি হাঁস উদ্ধার করা হয়। পরে সেগুলো নিতপুর পূর্ণভবা নদীর তীরে আবু মুক্ত করা হয়েছে। এই বিষয়ে একটি মামলা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। এমন অপরাধ পুনরায় কেউ করলে কারাদণ্ড দেয়া হবে। আগামীতেও এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা। #