শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

WP Import ০৪ নভেম্বর ২০২৫ ০৫:২৫ অপরাহ্ন
WP Import ০৪ নভেম্বর ২০২৫ ০৫:২৫ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী শাখার নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পাবনা জেলা শাখার সহসভাপতি ও ঈশ্বরদী শাখার নির্বাচনের সহকারি রির্টার্নিং অফিসার মো. আনোয়ারুল হক সাক্ষরিত অফিস আদেশে এই নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। জানা গেছে গত ১ নভেম্বর ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৫ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন নির্ধারিত ছিল।

এদিকে আগামী ২০ নভেম্বর থেকে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং ২৭ নভেম্বর থেকে ১০ম শ্রেণির নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে মর্মে তফশিল ঘোষনার পরপরই শিক্ষকদের একাংশের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের নিকট নির্বাচন স্থগিত করার জন্য অনুরোধ করেন। আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল বলেন, পরীক্ষার আগে নির্বাচনী প্রচারনা করতে গেলে বিদ্যালয়ের পাঠদান চরমভাবে ব্যহত হবে।

সে কারনে আমরা এই সময়ে নির্বাচন না করার জন্য প্রায় ৩০ জন শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করে নির্বাচন স্থগিত করার অনুরোধ করি। বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব মো. মোক্তার হোসেন বলেন, শিক্ষকদের একটি অংশ নির্বাচনকে বাধাগ্রস্থ করার অভিপ্রায় স্বরুপ নির্বাচন স্থগিতের আবেদন করে।

এ বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সহসভাপতি ও ঈশ্বরদী শাখার নির্বাচনের সহকারি রির্টার্নিং অফিসার মো. আনোয়ারুল হক বলেন, শিক্ষকদের অভিযোগ ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের মতামত জেনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচন স্থগিত করার বিষয়ে আমার কোন মতামত নেই। এটা শিক্ষক সমিতির সাংগঠনিক সিদ্ধান্ত। তবে বিদ্যালয়ের পরীক্ষা শেষ হওয়ার পর সুবিধাজনক সময়ে নির্বাচন অনুুিষ্ঠত হলে সকলের জন্য ভালো হবে।