শনিবার, আগস্ট ২২, ২০২৬

১০ নভেম্বর রসাটমের ‘গ্লোবাল এটমিক কুইজ’:বিজয়ীদের জন্য রাশিয়া ভ্রমণের সুযোগ

WP Import ০৪ নভেম্বর ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ন
WP Import ০৪ নভেম্বর ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ন
১০ নভেম্বর রসাটমের ‘গ্লোবাল এটমিক কুইজ’:বিজয়ীদের জন্য রাশিয়া ভ্রমণের সুযোগ
১০ নভেম্বর রসাটমের ‘গ্লোবাল এটমিক কুইজ’:বিজয়ীদের জন্য রাশিয়া ভ্রমণের সুযোগ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


আগামী ১০ নভেম্বর আবারো বিশ্বজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ‘গ্লোবাল এটমিক কুইজ’। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম বিশ্ব বিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষ্যে প্রতি বছর এই কুইজের আয়োজন করে থাকে। এবারের কুইজটি অনলাইন এবং অফলাইনে বাংলাসহ বিশ্বের ১৬টি ভাষায় আয়োজিত হচ্ছে। রাশিয়া, বাংলাদেশসহ বেশ কিছু দেশে আয়োজন করা হচ্ছে অফলাইন প্রতিযোগিতা। মূল অফলাইন প্রতিযোগিতাটি মস্কোতে অনুষ্ঠিত হবে যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

রূপপুর প্রকল্প সূত্র জানায়, বাংলাদেশের দু’টি স্থানে অফলাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে- ঢাকার নভোথিয়েটারে অবস্থিত পরমাণু শক্তি বিষয়ক তথ্যকেন্দ্র ‘আইকোন’ এবং ঈশ্বরদী পৌরসভায় অবস্থিত পারমাণবিক তথ্যকেন্দ্র ‘পিআইসি’। নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এখানে অংশগ্রহণ করতে পারবেন।

কুইজ প্রতিযোগিতায় তিনটি থীম (ইতিহাস, বর্তমান প্রযুক্তি এবং ভবিষ্যৎ) এর উপর ১৮টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য প্রতিযোগিরা সময় পাবেন ২৪ ঘন্টা।
অংশগ্রহণের জন্য নভেম্বর ১০ তারিখের যেকোন সময়- যঃঃঢ়ং://য়ঁরু.ধঃড়সভড়ৎুড়ঁ.পড়স সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রস্তুতির জন্য বিভিন্ন মাত্রার জটিল টেস্ট বা পরীক্ষায় অংশগ্রহণ করে অনুশীলনের সুযোগ নিতে পারেন।

আগামী ২২ নভেম্বর একই ওয়েবসাইটে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। ১০০ জন বিজয়ী এক্সক্লুসিভ পুরস্কার পাবেন, তবে প্রথম তিনজনের জন্য থাকবে রসাটমের আতিথেয়তায় রাশিয়া ভ্রমণের সুযোগ। প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য থাকবে একটি ইলেকট্রনিক সার্টিফিকেট।

পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহার, পরমাণু শক্তিসহ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বিভিন্ন সময়ে বিষ্ময়কর সব পরমাণুর আবিষ্কার সম্পর্কে জানার এক অনন্য সুযোগ এই গ্লোবাল এটমিক কুইজ। এটা কোন সাধারণ কোন বিজ্ঞানভিত্তিক কুইজ নয়। এর মাধ্যমে পারমাণবিক পদার্থবিদ্যার মুল বিষয়গুলো সম্পর্কে আগ্রহীদের ব্যাখ্যা করার একটি উদ্যোগ। প্রাত্যহিক জীবনে পরমাণু প্রযুক্তির প্রভাব এবং বিশ্বের সুরক্ষায় এই প্রযুক্তির ভূমিকা সম্পর্কেও জানার সুযোগ তৈরি করা হয় এই প্রতিযোগিতার মাধ্যমে।