শনিবার, আগস্ট ২২, ২০২৬

নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত প্রার্থী

WP Import ০৪ নভেম্বর ২০২৫ ০৪:৫২ অপরাহ্ন
WP Import ০৪ নভেম্বর ২০২৫ ০৪:৫২ অপরাহ্ন
নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত প্রার্থী
নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত প্রার্থী

ডিএম রাশেদ পোরশা (নওগাঁ) :

নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনের বিএনপি মনোনিত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন একই আসনের জামায়াত মনোনিত প্রার্থী অধ্যক্ষ মো. মাহবুবুল আলম।

সোমবার বিকালে প্রার্থীর নাম ঘোষণার পর পরই অধ্যক্ষ মাহবুবুল আলম তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে বিএনপি মনোনিত প্রার্থীর একটি ছবি দিয়ে লিখেছেন নওগাঁ-১ আসনে বিএনপির এমপি পদপ্রার্থী হিসাবে মনোনয়ন পাওয়ায় মোস্তাফিজুর রহমান ভাইকে অভিনন্দন। তার এই অভিনন্দন দেখে কমেন্টে প্রায় ২০০জনের অধিকাংশই লিখেছেন সম্প্রীতির এই রাজনীতি চলমান থাকুক।