পার্বতীপুরের জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবছরপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরের ঐতিহ্যবাহী জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এক আনন্দমুখর পরিবেশে শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকাল ৪টায় বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর পৌরসভার সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন।
সভায় সিদ্ধান্ত হয় আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক শতবর্ষ উদযাপন অনুষ্ঠান।
সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।