অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ, রয়েছে একাধিক সুবিধা
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) পদে মোট ১০০ জনকে নিয়োগ দেবে। গত ২৯ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এ পদে আবেদন করতে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে প্রাণ গ্রুপে নিয়োগ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)
লোকবল নিয়োগ: ১০০ জন
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: যেকোনো স্থানে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৩ থেকে ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা
আবেদনকারীদের এমবিএ, এমএসসি, বিবিএ, বিএসসি বা বিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এমএস অফিস অ্যাপ্লিকেশন ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া নির্বাচিত প্রার্থীরা টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতিবছর ইনক্রিমেন্ট এবং বছরে দুইটি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৮ জানুয়ারি ২০২৬।