বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করে গ্রেপ্তার যুবক

সংবাদ বিজ্ঞপ্তি ০৩ নভেম্বর ২০২৬ ০৩:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৩ নভেম্বর ২০২৬ ০৩:১২ অপরাহ্ন
গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করে গ্রেপ্তার যুবক

নগরীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করে উসকানি সৃষ্টি, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার অপচেষ্টার অপরাধে ১জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ।


সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রাজশাহীর দূর্গাপুর থানার বর্ধনপুর গ্রামের মো. মুরশিদ আলীর ছেলে মো. মিজানুর রহমান (২৮)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি বাংলাদেশ পলিটেকনিক, হেতেমখাঁ, রাজশাহীর মেকানিকেল ইঞ্জিনিয়ার ২০২৬-২০১৯ শিক্ষাবর্ষের ছাত্রলীগের নেতা ও দূর্গাপুর উপজেলার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি।


উল্লেখ্য, গ্রেপ্তারের পর আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করে বিভিন্ন উসকানিমূলক এআই-নির্ভর ছবি, পোস্টার ও কনটেন্টের সন্ধান পাওয়া যায়। এসব কনটেন্টের মাধ্যমে শ্রমিকদের মধ্যে উসকানি সৃষ্টি, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার অপচেষ্টা চালানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। এছাড়াও আসামি মিজানুরের বিরুদ্ধে মতিহার ও কাশিয়াডাঙ্গা থানায় পেনাল কোড আইনে ২টি মামলা রয়েছে।


গ্রেপ্তারকৃত আসামির প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।