বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

বাগমারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা

বাগমারা প্রতিনিধি ০৩ নভেম্বর ২০২৬ ১১:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি ০৩ নভেম্বর ২০২৬ ১১:৫২ অপরাহ্ন
বাগমারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা

রাজশাহীর বাগমারায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ভবানীগঞ্জ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।


ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক প্রামানিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গত জাতীয় নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনের ধানের শীষের প্রার্থী বাগমারা উপজেলা বিএনপির আহ্বাৃয়ক ডিএম জিয়াউর রহমান জিয়া।


এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সামছুজ্জোহা বাদশা, বিএনপি নেতা বেলাল উদ্দিন, মাস্টার এমদাদুল হক, সাহাবুল হক, নাছির উদ্দিন, রুহুল আমিন সনি প্রমূখ।  


সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপজেলার প্রতিটি ইউনিয়নে পৃথক ভাবে উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন বিএনপি নেতা শাহীন রেজা।