বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এরফান আলীর মৃত্যুবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৩ নভেম্বর ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৩ নভেম্বর ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এরফান আলীর মৃত্যুবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এরফান আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।  মঙ্গলবার ( ৩ নভেম্বর ) বিকাল ৪ টায় নবাবগঞ্জ টাউন ক্লাবে চাঁপাইনবাবগঞ্জ ঠিকাদার সমিতির সাবেক সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে সাধারণ ব্যবসায়ী ও সুধী সমাজের আয়োজনে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিলে এরফান আলীর জীবনী তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান।


অন্যানের মধ্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা ট্রাক ট্যাংক লড়ি ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান,  জেলা সড়ক পরিবহন গ্রুপের সভাপতি দানিউল হক, ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি আকবর হোসেন, কলেজ শিক্ষক সমিতির সভাপতি তরিকুল আলম সিদ্দিকী নয়ন, জেলা মিল মালিক গ্রুপের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শামসুল হক,চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্জা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ । 


দোয়া পরিচালনা করেন সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক। 


নাগরিক স্মরণসভায় বক্তরা বলেন, এরফান আলী ব্যবসায়ী হলেও সামাজিক দায়বদ্ধতা নিয়েও সচেতন ছিলেন। নানান দুর্যোগে মানুষের পাশে থাকতেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয়প্রতিষ্ঠান ও এলাকার অবকাঠামো নির্মাণসহ নানাভাবে মানুষকে সহযোগিতা করেছেন। 


উল্লেখ্য এরফান আলী চাঁপাইনবাবগঞ্জ শহরের নামোশংকরবাটী বারোরশিয়া এলাকায় ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন।